নবাবগঞ্জে খতমে নবুওয়াতবিরোধী অপতৎপরতার প্রতিবাদে সভা, নভেম্বরে সম্মেলন

নবাবগঞ্জে খতমে নবুওয়াতবিরোধী অপতৎপরতার প্রতিবাদে সভা, নভেম্বরে সম্মেলন

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে খতমে নবুওয়াতবিরোধী সব ধরনের চক্রান্ত ও অপতৎপরতা প্রতিহতের ঘোষণা দিয়েছেন তাওহীদী জনতা ও উলামায়ে কেরাম। গতকাল শনিবার বিকেলে উপজেলার টিকরপুর এলাকায় এক বিশাল আলোচনা সভায় এই ঘোষণা দেওয়া হয়। বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মোহাম্মদ জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভা থেকে আগামী ২১ নভেম্বর নবাবগঞ্জে খতমে নবুওয়াত সম্মেলন সফল করার লক্ষ্যে একটি শক্তিশালী বাস্তবায়ন কমিটি অনুমোদন করা হয়েছে।

সভায় বক্তারা অভিযোগ করেন, নবাবগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের বাসিন্দা বরকতুল্লাহ জীবিত থাকাকালে নিজেকে নবী দাবি করেছিল। তার মৃত্যুর পরও তার অনুসারীরা সেই ভ্রান্ত মতবাদ প্রচার করে যাচ্ছে। তাদের দাবি-ওহীর দরজা বন্ধ হয়নি, বরং কেয়ামত পর্যন্ত তা খোলা থাকবে। এমনকি তাদের সমিতির বর্তমান সভাপতির ওপরও নাকি আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়, যা ইসলামের মূল বিশ্বাসের সম্পূর্ণ পরিপন্থী।

বক্তারা আরও বলেন, খতমে নবুওয়াত ইসলামের একটি মৌলিক ও অবিচ্ছেদ্য বিশ্বাস। এই চেতনা সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। একই সঙ্গে খতমে নবুওয়াতবিরোধী যেকোনো চক্রান্ত প্রতিহত করতে স্থানীয় প্রশাসন ও সচেতন জনসাধারণকে সজাগ থাকার আহ্বান জানান তাঁরা।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি নবাবগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি মুফতী মিজানুর রহমান কাসেমী, সংগঠনের প্রবীণ নেতা ড. শাফিল উদ্দিন আহমদ, সোহরাব পত্তনদার, গালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তপন মোল্লা ও আগলা ইউনিয়নের সভাপতি আবদুল বাতেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১১:২১ মি.
মেঘনায় ফের মৃত্যুর মিছিল, কয়েক দিনে ঝরল ৪ প্রাণ, নিখোঁজ আরও ৪

মেঘনায় ফের মৃত্যুর মিছিল, কয়েক দিনে ঝরল ৪ প্রাণ, নিখোঁজ আরও ৪

২৫ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৬:০৪ মি.
ট্রলারডুবিতে ১ জনের মৃত্যু, নিখোঁজ একই পরিবারের ৪

ট্রলারডুবিতে ১ জনের মৃত্যু, নিখোঁজ একই পরিবারের ৪

২৫ সেপ্টেম্বর, ২০২৬ - বিকেল ৫:৫৫ মি.
সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে জমজ দুই ভাইসহ ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে জমজ দুই ভাইসহ ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

২০ সেপ্টেম্বর, ২০২৬ - বিকেল ৫:২৬ মি.
সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২, আদালতে স্বীকারোক্তি

সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২, আদালতে স্বীকারোক্তি

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:২৩ মি.
গণতন্ত্রের জন্য এ দেশে জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে: আমান উল্লাহ আমান

গণতন্ত্রের জন্য এ দেশে জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে: আমান উল্লাহ আমান

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:১৫ মি.
লালমাইয়ে রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

লালমাইয়ে রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:০৪ মি.
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, জীবিত উদ্ধার ২

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, জীবিত উদ্ধার ২

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১০:৫০ মি.
সাতক্ষীরা ও বান্দরবানে পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

সাতক্ষীরা ও বান্দরবানে পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১০:৪৫ মি.
প্লাস্টিক বর্জ্যের অভিশাপ মুক্ত করতে চান শিক্ষার্থীরা, সোনারগাঁয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্লাস্টিক বর্জ্যের অভিশাপ মুক্ত করতে চান শিক্ষার্থীরা, সোনারগাঁয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৭ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ৮:০৭ মি.

সর্বাধিক পঠিত

১

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,১০৮ বার পড়া হয়েছে
২

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬৬০ বার পড়া হয়েছে
৩

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৬৩০ বার পড়া হয়েছে
৪

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫৪০ বার পড়া হয়েছে
৫

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৯২ বার পড়া হয়েছে
৬

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৪৬৬ বার পড়া হয়েছে
৭

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪৩৮ বার পড়া হয়েছে
৮

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪২০ বার পড়া হয়েছে
৯

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৪১৮ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪০২ বার পড়া হয়েছে