সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতকে চট্রগ্রাম বিভাগে বদলি করা হয়েছে। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন প্রজ্ঞাপনে সই করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আসিফ আল জিনাতকে (পরিচিতি নম্বর ১৮৫২১) উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের পর নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য তাঁকে ফৌজদারি কার্যবিধি (দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮)-এর ১৪৪ ধারার ক্ষমতা অর্পণ করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।