শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়িয়ে দেওয়াতেই তাহসিফকে হত্যা? সন্দেহে চার দিনের রিমান্ডে দীপ

শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়িয়ে দেওয়াতেই তাহসিফকে হত্যা? সন্দেহে চার দিনের রিমান্ডে দীপ

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার জেরে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরিকে হত্যা করা হয়ে থাকতে পারে এমন সন্দেহ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। এদিকে তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার (ঢাকার সিএমএম আদালতে) তদন্তকারী কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার বলেন, "ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্য ভিডিও করেছিলেন তাহসিফ সাউরি এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন, যা চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন সফল করতে ভূমিকা রেখেছিল। এই কারণেই হয়তো তাহসিফকে হত্যার পরিকল্পনা করা হয় এবং তিনি নৃশংসতার শিকার হন।"

তদন্ত কর্মকর্তা পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে দীপের সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং অন্যান্য জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি। আসামিকে জামিন দেওয়া হলে তিনি পালিয়ে গিয়ে তদন্তে ব্যাঘাত ঘটাতে পারেন বলেও আদালতে যুক্তি দেওয়া হয়।

এর আগে দুপুর সোয়া ২টার দিকে কড়া নিরাপত্তায় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে দীপকে সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। বেলা ৩টা ২৫ মিনিটে তাকে এজলাসে তোলা হয়।

আসামির পক্ষে রিমান্ড আবেদন বাতিল চেয়ে শুনানি করেন আইনজীবী মনিরুল ইসলাম ও মুতাসিম বিল্লাহ।

আইনজীবী মনিরুল ইসলাম বলেন, "ভিকটিম তাহসিফের সঙ্গে আসামির দীর্ঘ ৬ বছরের পারিবারিক সম্পর্ক। ঘটনার সঙ্গে দীপ জড়িত বলে তাহসিফের বাবাও কোথাও উল্লেখ করেননি। এছাড়া একজন সাবেক বিমানবাহিনী কর্মকর্তা কেন রাত ২টার দিকে কোনো ‘মাদক আস্তানায়’ যাবেন, তা বোধগম্য নয়। আসামি শুরু থেকেই আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছেন এবং এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়েও সন্দেহ রয়েছে। তাহসিফের শরীরে কোনো গুরুতর আঘাতের চিহ্ন ছিল না।"

অন্য আইনজীবী মুতাসিম বিল্লাহ দাবি করেন, দীপ ঘটনায় জড়িত নন। জড়িত থাকলে তিনি নিজ বাসায় অবস্থান করতেন না। তিনি কোনো জামিনের আবেদন করেননি, বরং প্রকৃত সত্য উদঘাটনের পক্ষে।

গত বুধবার বিকেলে উত্তরার তুরাগ থানার রাজাবাড়ী ঘাট এলাকা থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির ভাসমান লাশ উদ্ধার করে নৌ পুলিশ। পরিবারের সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় দীপের ডাকে সাড়া দিয়ে নিজের মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হন তাহসিফ।

পরবর্তীতে দীপ জানান, রেস্তোরাঁয় একসঙ্গে নৈশভোজ শেষে উত্তরা হাউজবিল্ডিং এলাকা থেকে তাহসিফ তার কাছ থেকে বিদায় নেন। তবে অনুসন্ধানের একপর্যায়ে মাজার বস্তি হিসেবে পরিচিত একটি ‘মাদকস্পট’-এ মধ্যরাতে তাহসিফের সঙ্গে যাওয়ার কথা স্বীকার করেন দীপ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে ওই এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

ঘটনার পর বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে শুক্রবার রাতে তাকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে উত্তরখান থানায় মামলা করেন তার বাবা কে এম এনায়েতুল করিম। মামলায় দণ্ডবিধির ২০৩ (তথ্য গোপন), ২০১ (আলামত নষ্ট) ও ৩৪ (যৌথ দায়বদ্ধতা) ধারায় অভিযোগ এনে দীপকে গ্রেপ্তার দেখানো হয়।

আদালতের রিমান্ড আদেশের পর কারাগারে নেওয়ার সময় দীপ তার স্বজনদের উদ্দেশ্যে বলেন, "আমি ফুললি স্ট্রং", এবং তাকে নিয়ে চিন্তা না করার অনুরোধ জানান।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

স্বপ্নে প্রিয় নবীজির (সা.) জিয়ারত ও আধ্যাত্মিক ইঙ্গিতে গড়ে উঠেছে জামেআ হাকীমুল উম্মত

স্বপ্নে প্রিয় নবীজির (সা.) জিয়ারত ও আধ্যাত্মিক ইঙ্গিতে গড়ে উঠেছে জামেআ হাকীমুল উম্মত

২০ নভেম্বর, ২০২৬ - রাত ৯:৩১ মি.
সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে জুমার বয়ানে ইমাম-খতিবদের প্রতি আহ্বান

সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে জুমার বয়ানে ইমাম-খতিবদের প্রতি আহ্বান

১৯ নভেম্বর, ২০২৬ - রাত ১০:০৬ মি.
চট্রগ্রামে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ

চট্রগ্রামে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ

১৯ নভেম্বর, ২০২৬ - সকাল ৯:১৩ মি.
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভিসিসহ কর্মকর্তারা অবরুদ্ধ, ৩ দিনের ছুটি ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভিসিসহ কর্মকর্তারা অবরুদ্ধ, ৩ দিনের ছুটি ঘোষণা

১৭ নভেম্বর, ২০২৬ - ভোর ৫:২০ মি.
কালের সাক্ষী গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি

কালের সাক্ষী গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি

১৬ নভেম্বর, ২০২৬ - সকাল ৯:১০ মি.
উমরাহ পালন শেষে আগামীকাল দেশে ফিরছেন ইফার গভর্নর মুফতি শরীফ উল্লাহ

উমরাহ পালন শেষে আগামীকাল দেশে ফিরছেন ইফার গভর্নর মুফতি শরীফ উল্লাহ

১৬ নভেম্বর, ২০২৬ - সকাল ৮:৪৬ মি.
আজকের (১৬ নভেম্বর) নামাজের সময়সূচি

আজকের (১৬ নভেম্বর) নামাজের সময়সূচি

১৬ নভেম্বর, ২০২৬ - সকাল ৮:৩০ মি.
বিশ্বের শীর্ষ ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের শীর্ষ ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫ নভেম্বর, ২০২৬ - রাত ১২:০৬ মি.
সাত দিনের সফরে বাংলাদেশে আসছেন মুফতি তাকী উসমানী

সাত দিনের সফরে বাংলাদেশে আসছেন মুফতি তাকী উসমানী

১৩ নভেম্বর, ২০২৬ - রাত ৮:৫১ মি.
বোমাবাজি-অগ্নিসন্ত্রাসে আবারও আতঙ্কিত জনজীবন, ফিরছে কি সহিংসতার পুরোনো দিন?

বোমাবাজি-অগ্নিসন্ত্রাসে আবারও আতঙ্কিত জনজীবন, ফিরছে কি সহিংসতার পুরোনো দিন?

১২ নভেম্বর, ২০২৬ - সকাল ৭:৫৩ মি.

সর্বাধিক পঠিত

১

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

১,০৬৩ বার পড়া হয়েছে
২

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

৮৮১ বার পড়া হয়েছে
৩

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৭৪৪ বার পড়া হয়েছে
৪

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৬৭১ বার পড়া হয়েছে
৫

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৬৪৩ বার পড়া হয়েছে
৬

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৫৫৬ বার পড়া হয়েছে
৭

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৫৩৯ বার পড়া হয়েছে
৮

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৫৩১ বার পড়া হয়েছে
৯

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৫০১ বার পড়া হয়েছে
১০

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৪৮৮ বার পড়া হয়েছে